লিবিয়ায় সাগর থেকে এক দিনেই আড়াইশ মৃতদেহ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২২ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
ভয়াবহ ঝড় ও বন্যায় লন্ডভন্ড হয়ে যাওয়া লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর নগরী দেরনার উপকূল থেকে এক দিনেই প্রায় আড়াইশ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার ১১ দিনের মাথায় ক্ষতবিক্ষত লাশগুলো উদ্ধার করা হয়। খবর আরব নিউজের।
লিবিয়ার ন্যাশনাল ইউনিটি সরকার জানায়, শনিবার (২৩ সেপ্টেম্বর) বন্যাকবলিত শহর দেরনার সাগর থেকে অনুসন্ধান ও উদ্ধারকারী দল এক দিনেই ২৪৫টি মৃতদেহ উদ্ধার করেছে। ড্যানিয়েলের আঘাতে দেরনা ছাড়াও বেনগাজি, বায়দা, আল মারজ, সুসেসহ বেশ কয়েকটি শহর তলিয়ে গেছে।
ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টারের মুখপাত্র মালিক মারসেট বলেছেন, দেরনা শহরের বিভিন্ন উপকূলে মৃতদেহগুলো পাওয়া গেছে।
গত ১০ সেপ্টেম্বর ভয়াবহ ঝড় ও জলোচ্ছ্বাসে দেশেটির ডেরনার গোটা এলাকা তলিয়ে যায়। বাঁধ ভেঙে পানির স্রোত সাগরে ভাসিয়ে নিয়ে যায় ভবন, গাড়িসহ হাজারো বাসিন্দাকে। এখন পর্যন্ত সাড়ে ৩ হাজার মানুষের মৃত্যু নিশ্চিত করেছে দেশটি।
এদিকে, ডেরনার পুনর্গঠনে তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আগামী ১০ অক্টোবর আন্তর্জাতিক সম্মেলন ডেকেছে দেশটি। ওই সম্মেলনে বিশ্বের সব রাষ্ট্র ও সরকারপ্রধানকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এক বিবৃতিতে এতথ্য জানিয়েছে লিবিয়ার পূর্বভিত্তিক প্রশাসন।
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী






